সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

সরেজমিনে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:১১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:১১:২৭ পূর্বাহ্ন
সরেজমিনে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশংসনীয় উদ্যোগ সুনামগঞ্জে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হলো গত ৩১ জুলাই, ২০২৫। জেলায় প্রথমবারের মতো সরেজমিনে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে, যা শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, জনস্বাস্থ্যের প্রশ্নে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ। জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত খাদ্য নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল। অবশেষে এই অভিযান দেখাল, প্রয়োজনে রাষ্ট্র নিজেই আইন প্রয়োগে মাঠে নামতে পারে। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত এই কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে যেমন সচেতনতা সৃষ্টি করেছে, তেমনি খাদ্য ব্যবসায়ীদের মধ্যে জবাবদিহির বোধও জাগিয়ে তুলেছে। রেস্টুরেন্ট, হোটেল ও বেকারিতে সরেজমিনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ করা, মামলা দায়ের এবং সতর্কতা প্রদান - সব মিলিয়ে এটি এক সুবিন্যস্ত ও কার্যকর প্রয়াস। নিরাপদ খাদ্য অধিকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। বাস্তবতা হলো, আমাদের হাট-বাজার থেকে শুরু করে শহরের আধুনিক রেস্টুরেন্ট পর্যন্ত - সবখানেই খাদ্যে ভেজাল, অপরিচ্ছন্নতা ও মেয়াদোত্তীর্ণ দ্রব্যের দৌরাত্ম্য রয়েছে। শুধু নিয়মিত অভিযান নয়, এর বিরুদ্ধে চলমান প্রতিরোধ গড়ে তুলতে হলে প্রয়োজন মাঠপর্যায়ে এমন দ্রুত বিচার কার্যক্রম, যা সঙ্গে সঙ্গে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা স্যানিটারি বিভাগ, পুলিশ ও র‌্যাবের সমন্বিত সহযোগিতা প্রমাণ করে, রাষ্ট্রীয় কাঠামো সচেষ্ট হলে জনস্বার্থে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এখন জরুরি বিষয় হলো, এ ধারা যেন এককালীন না হয়। জেলার অন্যান্য উপজেলাতেও এই ধরনের কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন