সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শাল্লায় বিএনপি’র কমিটি নিয়ে বিতর্ক, ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৭:০৯ পূর্বাহ্ন
শাল্লায় বিএনপি’র কমিটি নিয়ে বিতর্ক, ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলায় সম্প্রতি চারটি ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করার পর থেকেই দলের অভ্যন্তরে তীব্র বিতর্ক শুর হয়েছে। নতুন কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পদ প্রদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান ছাত্রদল নেতারা। এই ঘটনাকে কেন্দ্র করে শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ছাত্রদল নেতাদের প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে। ১ আগস্ট ঘোষিত ওই কমিটিগুলোতে বহুদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে নতুন মুখ, এমনকি অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন - এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেন শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রোমান আহমেদ ও ছাত্রদলের সাবেক প্রচার স¤পাদক সাগর দাশ বাবু। রোমান আহমেদ বিএনপির হাইকমান্ড বরাবর নিরাপত্তা চেয়ে একটি লিখিত আবেদন করেন। তিনি অভিযোগে বলেন, “দলের শৃঙ্খলা বজায় রেখে, শালীন ভাষায় আমরা আমাদের মত প্রকাশ করেছি। কিন্তু এর জেরে উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজ মিয়া আমাকে ও সাগর বাবুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের প্রাণনাশের হুমকি দেন।” ভাইরাল অডিওতে শোনা যায়, সিরাজ মিয়া উত্তেজিত কণ্ঠে ছাত্রদল নেতা সাগরকে উদ্দেশ্য করে বলেন, “এ পোস্টটা কেন করবি? ফাতরা, তরে পিটাইলে ভাইসাব আরও কত ডাকে। তর বাপের নাম কিতা? তুই কই থাকস? ছবি তুইলা কি নেতা হওয়া যায়? আমারে না জিগাইয়া পোস্ট দিছস কেন? দল শাল্লা চালানোর দায়িত্ব আমারে দিছে।” তিনি আরও বলেন, “তুই বান্দিরপুত কই থাইক্কা আইছস? এত বড় সাহস কে দিছে তরে?” অডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তৃণমূল বিএনপি কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। রোমান আহমেদ তার আবেদনে উল্লেখ করেন, “সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির রাজনীতিতে হাইব্রিড নেতা ও প্রবাসী প্রভাবশালীদের কারণে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর ফলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা দলে উপেক্ষিত হচ্ছেন।” এসব বিষয়ে জানতে শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজ মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বলছেন, একটি দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অশালীন ভাষা ও হুমকি দলের ভাবমূর্তি ক্ষুণœ করছে এবং তা দলের শৃঙ্খলা পরিপন্থী। তারা হাইকমান্ডের কাছে বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী