সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩২:৪০ পূর্বাহ্ন
অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সহকারী জজ শম্পা ইসলামের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন।
স্বাগত বক্তব্যে তিনি ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। উপস্থিত সকলকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সুনামগঞ্জ বিচার বিভাগের কার্যক্রমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেগবান করার জন্য তিনি অনুরোধ জানান। এরপর বিগত জানুয়ারি-জুন/২০২৫ পর্যন্ত সুনামগঞ্জ জজশিপে মামলা দায়ের ও নিষ্পত্তি সংক্রান্তে পরিসংখ্যান উপস্থাপন করেন যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন। উক্ত সময়ের ম্যাজিস্ট্রেসির পরিসংখ্যান উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরবর্তীতে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ এবং এ বিষয়ে ফৌজদারি মামলা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। প্রতিবন্ধকতা হিসেবে আদালতের অপর্যাপ্ততা, অপ্রতুল লোকবলসহ বেশ কিছু দিক চিহ্নিত করা হয়। এরপর সভাপতির পরিচালনায় আলোচ্যসূচির উপর উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালিত হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দসহ, সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম, জেল সুপার মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা পরিদর্শক সেন্টু রঞ্জন নাথসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা, আন্তঃবিভাগীয় সহযোগিতার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন, ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার (পিবিআই) মুহাম্মদ খালেদ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) তাপস শীল, যুগ্ম জেলা ও দায়রা জজবৃন্দ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজবৃন্দ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, সুনামগঞ্জ জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (উজ্জ্বল), জিপি, পিপি মল্লিক মঈন উদ্দিন সোহেলসহ সরকারি বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অতিথিদের বক্তব্যে অংশ নিয়ে বার সমিতির সাধারণ স¤পাদক, পিপি, জিপি, বার সমিতির সভাপতি, এডিসি (আইসিটি ও শিক্ষা), সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ধর্মপাশা চৌকি আদালত, পুলিশ সুপার, পিবিআই, পুলিশ সুপার, সিও ২৮ বিজিবি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বক্তব্য রাখেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির ধর্মপাশা চৌকি আদালতে এপিপি নিয়োগদানসহ বিভিন্ন বিষয়ের অবতারণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ট্রাইব্যুনালের কার্যক্রম ও নিষ্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মেলনে সভাপতির বক্তব্যে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতকরণে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পার¯পরিক সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর সমন্বয় অপরিহার্য এবং এ বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট সকলে প্রতিশ্রুতিব্ধ। এজন্য তিনি প্রত্যেকটা বিভাগকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। সবশেষে সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক