সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ছাতক থানার ওসিকে প্রাণনাশের হুমকি

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৪:০০ পূর্বাহ্ন
ছাতক থানার ওসিকে প্রাণনাশের হুমকি
স্টাফ রিপোর্টার :: ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় মোবাইল ফোন নম্বর থেকে বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় মোবাইল নম্বর (+৯১৭০৪৪৮০৪১৭৮) থেকে হোয়াটসঅ্যাপ কল ও মেসেজের মাধ্যমে তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ওসি। ছাতক থানার ওসি মোখলেছুর রহমান এ বিষয়ে জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি কল ও বার্তা আসে। এতে বলা হয়: ‘আওয়ামী লীগ হারায় নাই, আওয়ামী লীগ ১০ বছর পরেও ফিরবে। বিষয়টা মাথায় রাখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। সমন্বয়ক-জামাত কেউ বাঁচাতে পারবে না, মাইন্ড ইট।’ কল রিসিভ করে কথা বলার পর ওসি হুমকিদাতাকে পরিচয় প্রকাশ করার আহ্বান জানালে জবাবে হুমকিদাতা বলেন, ‘সময়মতো সামনে এসেই পরিচয় দেব।’ এরপর ওসি নিজেই কল কেটে দেন। ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ