সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

কুরবাননগরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৮:৪৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৮:৪৩:১১ পূর্বাহ্ন
কুরবাননগরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: পানি পানের কথা বলে ঘরে প্রবেশ করে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মহিবুর রহমান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। অভিযুক্ত যুবক ওই ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুর রহীমের ছেলে। জানা যায়, ভিকটিম স্কুলছাত্রী কুরবাননগর ইউনিয়নের একটি গ্রামে চাচা-চাচির পরিবারে বসবাস করেন। শুক্রবার (৩০ জুলাই) পরিবারের সদস্যরা অন্যত্র বেড়াতে গেলে বখাটে সিএনজি চালক মহিবুর ঘরে প্রবেশ করে ভিকটিমের কাছে পিপাসা পেয়েছে বলে এক গ্লাস পান করতে চায়। ঘরে খালি দেখে স্কুলছাত্রীকে ১০০ টাকা দেখিয়ে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করতে থাকে মহিবুর। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যায় সিএনজি চালক বখাটে মহিবুর। এই ঘটনায় সদর থানায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। গত বুধবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বখাটেকে কারাগারে পাঠান আদালত। গ্রেফতারের পর থেকে মামলা তুলে নিতে ভিকটিমের পরিবারকে নানাভাবে চাপ সৃষ্টির পাশাপাশি হুমকি প্রদানের অভিযোগ পাওয়াগেছে। ভিকটিমের চাচা জানান, আমার ভাতিজি অনেক মেধাবী ছাত্রী। সে নবম শ্রেণীতে পড়ে। তার সাথে এমনটা হবে আমি ভাবতে পারিনি। আমি বখাটের উপযুক্ত শাস্তি চাই। মামলা দায়েরের পর থেকে বখাটের পরিবার থেকে হুমকি দেয়া হচ্ছে মামলা তোলার জন্য। এ ব্যাপারে সদর থানার অফিসার ওসি (তদন্ত) ওয়ালী খান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে বখাটে যুবককে গ্রেফতার করেছি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন