সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

রঙ্গারচরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৯:০৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৯:০৫:০১ পূর্বাহ্ন
রঙ্গারচরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈইগাঁও সুলেমানপুর গ্রামে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) দুপুর ২টায় কৃষক রফিকুল ইসলামের বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় খায়রুল ইসলামকে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা হলেন- রফিকুল ইসলাম (৪৫), কবির মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৩৮), খায়রুল ইসলাম (৩০) এবং কবির মিয়ার স্ত্রী শারমিনা বেগম (৩০)। অপরপক্ষের রিয়াজ উদ্দিন (৪০) নামেও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত রফিকুল ইসলাম জানান, আমাদের বসতবাড়ির আঙিনায় প্রতিপক্ষ সাবির উদ্দিন তার গৃহপালিত ভেড়া-ছাগল ছেড়ে দিলে তারা আমার লাগানো বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা খেয়ে ফেলে। আমি ছাগল সরাতে গেলে সাবির উদ্দিন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সে ও তার ভাই রিয়াজ উদ্দিন, হোসেন আলী, সফর উদ্দিনের স্ত্রী মদিনা বেগম এবং দুলাল মিয়ার স্ত্রী হানিফা বেগম আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আমার কান ও মাথার একাংশ কেটে যায়। আমার ভাইয়েরা উদ্ধার করতে এলে তাদেরও মারধর করে এবং ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রফিকুল। অভিযোগের বিষয়ে জানতে সাবির উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ