সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শহীদদের স্মরণে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:০৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৩৯:০৪ পূর্বাহ্ন
শহীদদের স্মরণে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার ::
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণ-তরুণীদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে রবিবার দুপুরে জেলা পরিষদ, সুনামগঞ্জের বাস্তবায়নে মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শহীদদের স্মরণে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক ঘটনা স্মরণে এ কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। তিনি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের আশু রোগ মুক্তি কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. আয়াতুল্লাহ ইসলামের পিতা মো. সিরাজুল ইসলাম, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার ওসি মনিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৬০জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচির গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স