সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দোয়ারাবাজারে এক নামে দুই মাধ্যমিক বিদ্যালয় : বিভ্রান্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৩:১২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে এক নামে দুই মাধ্যমিক বিদ্যালয় : বিভ্রান্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের একটি গ্রামে একই নামে দুটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এতে করে চরম বিভ্রান্তির মুখে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। বিভ্রান্তির সূত্রপাত ২০২৩ সালে, যখন “চকবাজার উচ্চ বিদ্যালয়” নামে পুরাতন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির মধ্যে দ্বন্দ্বের জেরে, কাছাকাছি এলাকায় “চকবাজার হাই স্কুল” নামে আরেকটি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সাল থেকে “চাইল্ড কেয়ার মডেল একাডেমি” নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল, যা ২০২২ সালে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে “চকবাজার উচ্চ বিদ্যালয়” নামে কার্যক্রম শুরু করে। এ সময় প্রতিষ্ঠানটির সভাপতি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সিএ শফিকুর রহমান এবং প্রধান শিক্ষক ছিলেন আব্দুল মোতালেব। কিন্তু ২০২৩ সালে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কয়েকজন শিক্ষক - আব্দুল মোতালেব, হুমায়ুন কবির, সুখী বেগম ও সুমন মজুমদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা এ ঘটনাকে অন্যায় ও প্রতারণা দাবি করে আদালতে শফিকুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা “চকবাজার হাই স্কুল” নামে একটি নতুন প্রতিষ্ঠান স্থাপন করেন। বর্তমানে এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১৬০ জন। তবে উভয় স্কুলের নাম প্রায় এক হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা খোকন মিয়া বলেন, একই নামে দুটি স্কুল হওয়ায় আমরা অভিভাবকরাও বিভ্রান্ত হচ্ছি। চেষ্টা করেছি দুই পক্ষকে এক করতে, কিন্তু শফিকুর রহমান তাতে রাজি হননি। এলাকাবাসীর দাবি, সমন্বয় ছাড়া কোনো প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া উচিত নয়। চকবাজার হাই স্কুল”-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, আমরা প্রতিষ্ঠাকালীন শিক্ষক। আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। জালিয়াতির মাধ্যমে আমাদের সরিয়ে দেওয়া হয়। তাই আমরা নতুন স্কুল গড়ে তুলি। তবে একই নাম থাকায় অনুমোদন পেতে জটিলতা হচ্ছে। আমরা চাই, একটি একক স্কুল হোক - এতেই শিক্ষার্থীদের মঙ্গল। অন্যদিকে, “চকবাজার উচ্চ বিদ্যালয়”-এর বর্তমান প্রধান শিক্ষক জাকির হোসেন দাবি করেন, আমরাই মূল প্রতিষ্ঠান। কিছু শিক্ষক বের হয়ে গিয়ে আরেকটি স্কুল তৈরি করেছেন। একই নামে স্কুল থাকায় সমস্যা হচ্ছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, একই নামে দুটি মাধ্যমিক বিদ্যালয় চলতে পারে না। আমরা তদন্ত করছি, তদন্ত শেষে রিপোর্ট পাঠানো হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, একই নামে দুটি প্রতিষ্ঠান চলবে না। আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করতে বলেছি। সমাধান এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, দ্বন্দ্ব ভুলে দুই পক্ষ যদি আলোচনার মাধ্যমে একটি প্রতিষ্ঠানে একত্রিত হয়, তাহলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকেও রক্ষা পাওয়া যাবে। অন্যথায় এই দুটি স্কুলেরই কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর