সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

গোটা দেশ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৮:১২ পূর্বাহ্ন
গোটা দেশ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: গোটা বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদল আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা দেশের মধ্যে যড়যন্ত্র করছে। তাদের সেসব যড়যন্ত্র মোকিবালা করতে হবে। তিনি বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার। বিএনপির এই বর্ষীয়ান নেতা আরও বলেন, আজ আমাদের অনেক আনন্দের দিন। আবার একইসঙ্গে কষ্টের দিন। এক বছর আগে একই দিনে আমরা অনেক ছাত্র ভাই-বোনকে হারিয়েছি। শুধু ৩৬ দিন নয়, এর আগেও অনেকে প্রাণ দিয়েছেন, সংগ্রাম করেছেন। এই যে প্রাণ দেওয়া, এই যে ত্যাগ - এর উদ্দেশ্য একটাই; গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। বিএনপির মহাসচিব বলেন, আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে শপথ নিতে হবে ফ্যাসিস্ট হাসিনা ও তার লোকজন যেন আর কখনও দেশটাকে ধ্বংস না করতে পারে। তিনি বলেন, জুলাই আন্দোলনে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ শত শত ছাত্র প্রাণ দিয়েছেন। গত ১৫ বছরেও প্রাণ দিয়েছেন অনেকে। আমাদের ছাত্ররা প্রাণ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আমাদের ছাত্ররা সুশাসন চায়, স্বাধীনতা চায়, কর্মসংস্থান চায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স