সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সাংহাই হাওরে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৩৬:৩০ পূর্বাহ্ন
সাংহাই হাওরে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল
শহীদনূর আহমেদ ::
শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের হামোইয়া বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর নৌকাবাইচ প্রতিযোগিতা।
শনিবার দুপুরে এই আয়োজন দেখতে হাওরপাড়ে ভিড় জমিয়েছিলেন হাজারো দর্শনার্থী। প্রতিযোগিতায় অংশ নেয় সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা রঙ-বেরঙের ১০টি বাহারি নৌকা। তবে ক্যাটাগরি অনুসারে মূল প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি নৌকা- যার মধ্যে ছিল- বীরবপন, বীরবাংলা, স্বপ্নের তরী-১, স্বপ্নের তরী-২, শাহ মোস্তফা, নগর পবন, গরীবের তরী ও আয়ূব শাহ তরী। প্রতিটি নৌকায় অংশ নেন শতাধিক মাঝি। তাদের সঙ্গে ছিল ঢোল ও বাদ্যযন্ত্রসহ গায়েনদল, যারা সুরের মূর্ছনায় দর্শকদের আনন্দে মাতিয়ে তোলেন। লোকগান আর ঢাক-ঢোলের তালে নেচে গেয়ে মাঝিরা যেমন উজ্জীবিত হন, তেমনি দর্শকরাও আনন্দে উদ্বেল হয়ে ওঠেন। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ নৌকাবাইচের পুরো এলাকা দর্শকে ছিল উপচে পড়া। কেউ এসেছেন ডিঙি, পাতাম বা পানসী নৌকায়, কেউবা পাড়ে দাঁড়িয়ে উপভোগ করেছেন ঐতিহ্যের এই অনন্য প্রদর্শনী। নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজক যুক্তরাজ্য প্রবাসী হাঁসকুঁড়ি গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, আমাদের বাপ-চাচারা নৌকাবাইচে অংশ নিতেন। এটি আমাদের গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য। গ্রাম বাংলার এই ঐতিহ্যে ধারা ধরে রাখতে আমার এই আয়োজন। নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করে স্বপ্নের তরী-২, দ্বিতীয় হয় স্বপ্নের তরী-১ এবং তৃতীয় স্থান অর্জন করে নগর পবন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তিনি তার বক্তব্যে বলেন, নৌকাবাইচ গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ। আমরা চাই এমন আয়োজন আরও হোক। নৌকাবাইচ অব্যাহত রাখতে সকল ধরনের পৃষ্ঠপোষকতা দেয়ার কথা জানান এই কর্মকর্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, নাদীর আহমদ, ব্যারিস্টার আনোয়ার হোসেন এবং শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী। সিলেটের বিশ্বনাথ থেকে আসা দর্শক দিলোয়ার হোসেন বলেন, শৈশবে অনেক নৌকাবাইচ দেখেছি, এখন খুব কম হয়। এই আয়োজন দেখে পুরনো দিন মনে পড়ে গেল। সুনামগঞ্জ শহর থেকে আসা ইকবাল হোসেন বলেন, অনেক দিন পর এমন আয়োজন দেখে খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন যেন নিয়মিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী