সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা
সুনামগঞ্জে বিএনপির বিজয় মিছিল

সমাবেশে বক্তারা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৬:০০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৬:০৬:১১ অপরাহ্ন
সমাবেশে বক্তারা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি
সুনামগঞ্জ প্রতিনিধি :
জুলাই গণ অভ্যূথানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে সুনামগঞ্জে বিজয় মিছিল ও সমাবেশ করেছে, সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি।
আজ (৫ই আগস্ট) মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাসস্টেন্ডের দলীয় কার্যালয় থেকে, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এক পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিনিয়র আইনজীবী এডভোকেট শেরেনূর আলী, রেজাউল হক, পৌর বিএনপির আহবায়ক সাইফুল হাসান জুনেদ প্রমুখ। বক্তারা প্রধান উপদেষ্টার কাছে, ছাত্রজনতার গণ অভ্যুত্থান দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ সময়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, আব্দুর রহিম, নুর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স