সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিএনপির বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৩৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১৫:৪১ পূর্বাহ্ন
বিএনপির বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
স্টাফ রিপোর্টার ::
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। বুধবার (৬ আগস্ট) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনস্থ জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে হাজার-হাজার নেতাকর্মী দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে জড়ো হন। তাদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এরপর কার্যালয়ের সামনে থেকে বেলা ১২ টায় শুরু হয় বিজয় র‌্যালি। বিজয় র‌্যালিতে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল হক প্রমুখ। বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, ৫ আগস্ট দিনটি শুধু একটি বিজয় নয়, এটি ছিল জনগণের আকাক্সক্ষার প্রতিফলন। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই বিজয়ের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মইন উদ্দিন সোহেল, অ্যাড. শেরেনূর আলী সদস্য, নাদের আহমেদ, সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা বিএনপির সদস্য আ. ত. ম. মিছবাহ, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাড. জিয়াউর রহমান শাহিন, জেলা যুবদলের যুগ্ম স¤পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ হাজার হাজার নেতাকর্মী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন