সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ
জুলাই গণঅভ্যুত্থান দিবস

শহীদ সোহাগের কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪৭:৪৭ পূর্বাহ্ন
শহীদ সোহাগের কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার :: যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন। কর্মসূচির শুরুতে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গণঅভ্যুত্থানে শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উত্তম কুমার সরকার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, শহীদ সোহাগের পিতাসহ পরিবারের সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ সোহাগের কবর জিয়ারত ও মোনাজাত করা হয়। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শহীদ সোহাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সাহসিকতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী ঢাকার রাজপথে বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের বাসিন্দা দুই সহোদর মো. সোহাগ মিয়া ও শুভ মিয়া। সেই মিছিলে গুলি চালায় পুলিশ, ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ মিয়া। ছয় আগস্ট সোহাগের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯