সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা

৫৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:৪৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১৬:৪৮ পূর্বাহ্ন
৫৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ- ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিক্স জব্দ করেছেন। সুনামগঞ্জ- ২৮ বিজিবি সদর দপ্তর সূত্রে জানাযায়, গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট থেকে মালিকবিহীন অবস্থায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জামিল, ২৮ বিজিবির (বিজিডিও) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি ও সেনা সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৩৩ পিস শাড়ি ও ১২৯০ পিস বিভিন্ন ধরণের কসমেটিক্স জব্দ করা হয়। সুনামগঞ্জ- ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ির মূল্য ৪৮ লক্ষ ৩৩ হাজার টাকা এবং কসমেটিক্সের আনুমানিক মূল্য, ৭ লক্ষ ৯ হাজার ৫শত টাকা। সর্বমোট সিজার মূল্য ৫৫ লক্ষ ৪২ হাজার ৫শত টাকা। তিনি আরও জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে, বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থল ও নৌপথে অব্যাহত রয়েছে। জব্দকৃত শাড়ি ও কসমেটিক্স শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী