সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

লামাসানিয়া দাখিল মাদ্রাসার রাস্তা বেহাল, মাদ্রাসায় যেতে ভোগান্তি

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০৭:০৫ পূর্বাহ্ন
লামাসানিয়া দাখিল মাদ্রাসার রাস্তা বেহাল, মাদ্রাসায় যেতে ভোগান্তি
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লামাসানিয়া দাখিল মাদ্রাসা সম্প্রতি আলিম (একাদশ-দ্বাদশ শ্রেণি) পর্যায়ের পাঠদানে সরকারি অনুমোদন পেয়েছে। এতে প্রতিষ্ঠানটি নতুন করে শিক্ষার আলো ছড়ানোর সুযোগ পেলেও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এর অর্ধ কিলোমিটার দীর্ঘ মাটির রাস্তা। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা জানান, মাদ্রাসা থেকে লাস্তবেরগাঁও গ্রাম পর্যন্ত সড়কটি এখনো কাঁচা ও ভেঙে পড়া অবস্থায় রয়েছে। বর্ষাকালে কাদায় পরিণত হওয়া এই রাস্তা দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন খুবই কষ্টে যাতায়াত করেন। এছাড়াও রাস্তার দুইদিকে পুকুর ও খালের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যেই মাদ্রাসায় আসা-যাওয়া করতে হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশীদ বলেন, দোয়ারাবাজার উপজেলা সদরের একমাত্র দ্বীনি বিদ্যাপীঠ হিসেবে আমরা আলিম পর্যায়ের অনুমোদন পেয়ে গর্বিত। কিন্তু রাস্তার বেহাল অবস্থা আমাদের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলে শিক্ষার্থীদের কাদামাটির রাস্তা পেরিয়ে মাদ্রাসায় আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সহকারী প্রধানশিক্ষক মাওলানা জয়নাল আবেদীন ও মাস্টার আবুল কালাম বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আলিম শ্রেণির অনুমোদন। সেটা বাস্তবায়িত হলেও শিক্ষার সুষ্ঠু পরিবেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। রাস্তার পাশাপাশি বহুতল একাডেমিক ভবনেরও জরুরি প্রয়োজন রয়েছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান বলেছেন, মাদ্রাসা থেকে অর্ধকিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হয়। দ্রুত এই রাস্তার অন্তত অর্ধকিলোমিটার পাকাকরণ জরুরি। শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলেই কাদায় পা ফেলার জায়গা থাকে না। জামাকাপড় নষ্ট হয়, বইপত্র ভিজে যায়। আমরা চাই, মাদ্রাসা থেকে লাস্তবেরগাঁও পর্যন্ত রাস্তাটি যেন দ্রুত পাকা করা হয়। এই প্রসঙ্গে দোয়ারাবাজার উপজেলা এলজিইডি অফিসার আব্দুল হামিদ বলেন, লামাসানিয়া মাদ্রাসা সড়কের মুতির দোকান থেকে মাদ্রাসা পর্যন্ত অংশে পাকা রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি অংশ লামাসানিয়া মাদ্রাসা থেকে লাস্তবেরগাঁও পর্যন্ত সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক