সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৩ প্রাণ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১৩:৫২ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৩ প্রাণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহরের আরপিননগর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে আফসানা জাহান খুশি (১৮) ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ¯েœহা চক্রবর্তী (১৭)। তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫৫)। আহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে ঐশী রানী পাল (১৮) ও শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখাউরি গ্রামের রমজান আলীর ছেলে সিএনজি চালক রসিদ মিয়া (৪৫)। হতাহতদের সবাই অটোরিকসার যাত্রী ও চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকসাটি শান্তিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ শহরে আসছিল। পথে বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের (সিলেট ব-১১-০১১১) সঙ্গে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যান। ওই বাসে থাকা ছোটন দাস নামের এক যাত্রী জানান, তিনি বাসের পেছনের দিকের একটি আসনে বসা ছিলেন। বাহাদুরপুর এলাকায় যাওয়ার পর তার মনে হয়েছে, বাসটি হোঁচট খেয়েছে। পরে তারা দেখেন, বাসটি সড়কের একেবারে কিনারে দাঁড়িয়ে আছে এবং চালক ও চালকের সহকারী নেমে দ্রুত সেখান থেকে চলে যান। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বাস জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন