সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে?

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০৪:৪১ পূর্বাহ্ন
সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে?
সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকসার সংঘর্ষে দুই তরুণ শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এই দেশের রক্তমাখা সড়ক-বাস্তবতার প্রতিচ্ছবি। গত ৬ আগস্ট দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অকালেই ঝরে গেলো তিনটি জীবন, যাদের প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের স্বপ্নের প্রতীক ছিলেন। নিহত আফসানা জাহান খুশি এবং ¯েœহা চক্রবর্তী - উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষায় পথ চলা শুরু করেছিল। আর শফিকুল ইসলাম ছিলেন কর্মজীবনের শেষ প্রান্তে পৌঁছানো একজন অভিজ্ঞ মানুষ। একটি অটোরিকসায় থাকা এই যাত্রীদের জীবনের গতি থেমে গেলো সড়কের অব্যবস্থাপনা, বেপরোয়া গতির বাস, ও দায়িত্বজ্ঞানহীন চালকদের কারণে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ তথ্য বলছে, সিলেটগামী বাসটি সোজা ধাক্কা দিয়েছে বিপরীতমুখী সিএনজিকে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু, আহত দুজনের একজন চালক - এ চিত্র কতটা ভয়াবহ, তা সহজেই অনুমেয়। অথচ প্রতিবারের মতোই, চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। এই দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটছে এমন সড়ক দুর্ঘটনা, যাতে নিহত ও আহত হচ্ছেন নিরীহ যাত্রীরা। এসব ঘটনার প্রায় সব কটিতেই জড়িত থাকে বেপরোয়া চালক, নিয়ন্ত্রণহীন যানবাহন এবং দায়হীন মালিকপক্ষ। অবাক করার বিষয় হচ্ছে- বারবার এত মৃত্যু ঘটলেও কার্যকর কোনো শাস্তি হয় না। আইন আছে, তবে প্রয়োগ নেই। মানবিক বোধের জায়গা থাকলেও নেই রাষ্ট্রীয় জবাবদিহি। আমরা জোরালোভাবে বলতে চাই, এখন আর কেবল শোক প্রকাশে কিছু হবে না। এখন প্রয়োজন কঠোর ব্যবস্থা। প্রথমত, দুর্ঘটনায় দায়ী চালক ও মালিকপক্ষকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন দক্ষ চালকের লাইসেন্স প্রদান ও কঠোর নজরদারি। তৃতীয়ত, সড়কে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের গতি সীমা বাস্তবায়নে প্রযুক্তি ব্যবহারসহ পুলিশের উপস্থিতি বাড়াতে হবে। চতুর্থত, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ নিশ্চিতে একটি দ্রুত বিচার ও সহায়তা সেল গঠন করতে হবে। পরিবারের কাছে হয়তো একমাত্র সন্তান ছিল আফসানা কিংবা ¯েœহা। আজ তারা নেই। এই ক্ষতিপূরণ শুধু আর্থিক নয়, এটি একটি রাষ্ট্রীয় দায়। সড়কে মৃত্যু যেন নিয়তি না হয় - এ দাবি আমাদের সকলের। সুনামগঞ্জবাসীসহ দেশের সচেতন নাগরিকদের পক্ষে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি: আর কত প্রাণ গেলে আপনারা জাগবেন?

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন