সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ফেনারবাঁক ইউনিয়ন বিভক্তিকরণে গণশুনানি

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০৬:৫১ পূর্বাহ্ন
ফেনারবাঁক ইউনিয়ন বিভক্তিকরণে গণশুনানি
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার বৃহত্তর ৩নং ফেনারবাঁক ইউনিয়ন বিভক্তিকরণের লক্ষ্যে বৃহস্পতিবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ৩নং ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর। গণশুনানি অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, আব্দুল মান্নান মোল্লা, ফজলুল কাদের চৌধুরী তৌফিক, জুলফিকার চৌধুরী রানা, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, রজব আলী, জসীম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ৫২টি গ্রাম গঠিত প্রায় ৫১ বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নের জনসংখ্যা ৩৮ হাজার ৮৯০ জন। এতে ভোটার রয়েছেন ২৬ হাজার ৯২৭ জন। বৃহৎ আয়তনের এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় সেবা নিতে এসে জনগণকে সীমাহীন ভোগান্তির সম্মুখীন হতে হয়। এরকম পরিস্থিতিতে ইউনিয়ন বিভক্তিকরণ সময়ের দাবি হয়ে উঠে। গণশুনানিতে অংশগ্রহণকারীরা পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত করে পৃথক দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবনায় সম্মতি জ্ঞাপন করেন। প্রস্তাবিত পূর্ব ফেনারবাঁক (সাবেক ৬-৯নং ওয়ার্ড নিয়ে) ও পশ্চিম ফেনারবাঁক (১-৫নং ওয়ার্ড নিয়ে) নামে দুটি ইউনিয়ন গঠন করার অভিমত ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, আপনাদের মতামতের ভিত্তিতেই ইউনিয়ন বিভাজনের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের কাছে উপস্থাপন করবো। আপনাদের সকল প্রস্তাবনা ও গণশুনানির সারসংক্ষেপ যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে। ইউএনও মুশফিকীন নূর বলেন, আপনাদের অভিভাবক হিসেবে এলাকার সমস্যা সমাধানে আমি সর্বাত্মক সহযোগিতা করতে সর্বদা সচেষ্ট। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, আমরা ভালো নেই। দুর্গম যোগাযোগের কারণে জনগণকে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। তিনি বলেন, আগামী কৃষি মৌসুমের আগেই ইউনিয়নের দুঃখ কানাইখালী খাল খনন অত্যাবশ্যক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স