সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

দোয়ারাবাজারে জামায়াতের ‘গণমিছিল’

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০৯:৪৬ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে জামায়াতের ‘গণমিছিল’
দোয়ারাবাজার প্রতিনিধি :: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে হরতকী তলায় গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ ইনশাআল্লাহ জামায়াতে ইসলামীর নেতৃত্বে এক নতুন দিগন্তে পৌঁছাবে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের মাটি ও মানুষের ওপর যে জুলুম চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনার দোসররা এ দেশের নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে, জামায়াতের বহু নেতৃত্বকে ফাঁসিতে ঝুলিয়েছে - এই সব হত্যার বিচার একদিন হবেই ইনশাআল্লাহ। উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট রেজাউল করিম তালুকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামাল উদ্দিন, সিলেট মহানগর কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন, দোয়ারাবাজার জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর দিলোয়ার হোসেন, খলিলুর রহমান, মাওলানা এম. কে. এম. ফরিদ উদ্দিন, অধ্যাপক জাহারুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী