সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:২৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:২৫:২০ পূর্বাহ্ন
আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করে সমাজ সচেতন সংগঠন ‘আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন’। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক নোমান আহমেদ-এর সভাপতিত্বে, শাহরিয়ার হক নাবিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সৈকত দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন মেডিকেল অনকোলজিস্ট (ক্যান্সার বিশেষজ্ঞ) ডা. ফয়জুর আহমেদুজ্জামান খান, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই তোমাদের জীবনের উদ্দেশ্য স্থির করে এগিয়ে যেতে হবে সমাজ ও দেশের জন্য। সভায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থী ও তাদের পাশাপাশি উত্তীর্ণ আরও ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অতিথিবৃন্দ সামাজিক সংগঠন ‘আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও উৎসাহমূলক উপহারসামগ্রী তুলে দেন। এছাড়াও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। এই আয়োজন সফলে কাজ করেন আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন-এর চারজন উদ্যোক্তা ডা. সৈকত দাস, আসাদুজ্জামান সজীব, রেজোয়ান কায়েস, শায়েখ রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী