সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি বেলা’র

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:২৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:২৯:৪১ পূর্বাহ্ন
যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি বেলা’র
সুনামকণ্ঠ ডেস্ক :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর জীবন প্রবাহকে মরণ ফাঁদে ফেলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আদালতের নির্দেশনা সত্ত্বেও নদী থেকে বালু উত্তোলন অব্যাহত থাকায় বৃহ¯পতিবার (৭ আগস্ট) বেলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। এতে জানানো হয়, যাদুকাটা নদীর জীবনধারাকে রক্ষার জন্য ২০১০ সালে দায়ের করা একটি রিটের ভিত্তিতে আদালত নদী থেকে বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে হাইকোর্ট ২০১৯ সালে এক আদেশে পুনরায় নদী থেকে যেকোনও ধরনের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ করেন। এছাড়া, বালুমহাল আইন অনুসারে অনুমোদন ব্যতিরেকে যেকোনও উত্তোলন বেআইনি। বেলা জানায়, প্রশাসনের নিষ্ক্রিয়তায় এখনও দৈনিক শতাধিক ট্রাক বালু নদী থেকে তোলা হচ্ছে। বৃহ¯পতিবার (৭ আগস্ট) পর্যবেক্ষণ দল যাদুকাটা নদী এলাকায় বালু উত্তোলনের পরিস্থিতি সরেজমিনে দেখেছেন। তারা দেখেছেন, নদী থেকে এখনও অবৈধভাবে বালু উত্তোলন চলছে এবং নদীর পরিবেশ ধ্বংস হচ্ছে। বিভিন্ন স্থানে পা¤প বসিয়ে নদীর তলদেশ থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে, যার ফলে নদীর স্বাভাবিক গঠন, জলজ প্রাণী এবং আশপাশের বসবাস বিপন্ন হয়ে পড়েছে। বেলা অভিযোগ করেছে, একসময় এই নদী দিয়ে পাথর কোয়ারির ইজারা দেওয়া হতো। কিন্তু ২০০৫ সালের পর থেকে ইজারা না থাকলেও নদী থেকে অবৈধ উত্তোলন চলছে। বিশেষ করে বালুমহাল-১, বালুমহাল-২ নামে অবৈধ মহাল ঘোষণা দিয়ে বালু উত্তোলন চলছে, যা স¤পূর্ণ বেআইনি। বেলাকে উদ্ধৃত করে বলা হয়, সরকারি নীতির পরিপন্থি এই কর্মকা- পরিবেশ, নদী, নদীর তলদেশ এবং আশপাশের কৃষিজমিকে মারাত্মক ক্ষতি করছে। এই এলাকায় দুটি ইজারা না থাকার পরও নিয়মিত বালু উত্তোলন হচ্ছে, যা আদালতের আদেশের লঙ্ঘন। বেলার দাবিগুলো হচ্ছে : যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু ও পাথর উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নদী দখল ও উত্তোলনের ফলে যে পরিবেশগত ক্ষতি হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। নদী রক্ষায় স্থানীয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ জন্য ভূমি সচিব, পরিবেশ সচিব, পানি স¤পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সিলেটের বিভাগীয় কমিশনার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট মোট ১৪ জনকে চিঠি দিয়েছে বেলা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা