সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বৃষ্টিভেজা দিনে নৌকা বাইচে উৎসবের রঙ

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২০:৫১ পূর্বাহ্ন
বৃষ্টিভেজা দিনে নৌকা বাইচে উৎসবের রঙ
মোহাম্মদ নূর :: এক সময় বর্ষা মানেই ছিল নদীর বুকে বাঁশির সুর, ঢোলের তালে বৈঠার ছন্দ, আর দর্শকদের উল্লাসধ্বনি। কিন্তু আধুনিকতার ঢেউয়ে সে দৃশ্য আজ প্রায় বিলুপ্তির পথে। তবে ভাটি বাংলার হারানো এই ঐতিহ্যকে নতুন প্রাণ দিতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে দিরাই উপজেলার শ্যামারচরে আয়োজিত হলো বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর শ্যামারচর বাজারসংলগ্ন মরা সুরমা নদীতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলা ও উপজেলার জনপ্রিয় নৌকাদল এতে অংশ নেয়। সকাল থেকে আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাতে যোগ হয় মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবুও থেমে থাকেনি মানুষের ঢল। শ্যামারচর বাজারের খেয়াঘাটের দুই তীরে সারি সারি নৌকায় ভরে ওঠে দর্শনার্থীদের ভিড়। দূর-দূরান্ত থেকে ছাতা মাথায় হাজারো মানুষ ভিড় জমায় নদীর তীরে। প্রতিযোগিতা শুরুর আগে আয়োজক শিশির মনির বলেন, এই আয়োজন জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ নতুন করে প্রাণ ফিরে পাবে, গ্রামীণ সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন ঘটবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। প্রতিটি দলে ছিলেন পেশাদার মাঝি-মাল্লা, যাদের বৈঠার ছন্দে নদীর বুকে তৈরি হয় দুরন্ত গতি ও সঙ্গতিপূর্ণ সুর। মুহূর্তে মুহূর্তে পাল্টে যায় প্রতিযোগিতার দৃশ্যপট, আর দর্শকরা মাতোয়ারা হয়ে ওঠেন উল্লাসে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার- প্রথম পুরস্কার সোনার হরিণ, দ্বিতীয় পুরস্কার সোনার প্রজাপতি এবং তৃতীয় পুরস্কার একটি মোটরসাইকেল। নৌকা বাইচ শেষে নদীর পাড় জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, বৃষ্টির ফোঁটা, বৈঠার ছলাৎছল, আর দর্শকের করতালিতে যেন ভাটি বাংলার হারানো সুর আবারও ফিরে এলো শ্যামারচরের মরা সুরমা নদীপাড়ে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স