সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

নদী ও হাওরের পরিবেশ দূষণ রোধে জনউদ্যোগের ক্যাম্পেইন

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:২৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন
নদী ও হাওরের পরিবেশ দূষণ রোধে জনউদ্যোগের ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার ::
‘নদী ও হাওরের পরিবেশ দূষণ রোধে চাই জনে জনে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে নদী ও হাওরে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সুনামগঞ্জ জনউদ্যোগ। শুক্রবার দিনব্যাপী সুরমা, বৌলাই, পাটলাই নদীসহ খরচার হাওর, মাটিয়ান হাওর, টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাট এলাকায় এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় নদী ও হাওরে প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক তুলে ধরেন নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সাইদুর রহমান আসাদ, জহির উদ্দিন, ইফতেখার সাজ্জাদ পিয়ার, আরতি তালুকদার, নাসরিন আক্তার, রহিমা বেগম, পলি তালুকদার, প্রমি রাণী দাস পুষ্পিতা, সঞ্জয় তালুকদার, নাহিদ আল নেওয়াজ, সজীব আহমেদ, তুর্য দাসসহ অন্যান্যরা। জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, নদী ও হাওরে পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মানুষ। এই অঞ্চলে এক ফসলি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এজন্য দায়ী অপরিকল্পিত পর্যটন। পর্যটকের ব্যবহৃত প্লাস্টিক-পলিথিন সরাসরি নদী ও হাওরে ফেলা হচ্ছে। এটি বন্ধ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি