সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

চলন্ত গাড়িতে ‘বেহুঁশ’ সাত যাত্রী

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:১৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:১৭:১৭ পূর্বাহ্ন
চলন্ত গাড়িতে ‘বেহুঁশ’ সাত যাত্রী
স্টাফ রিপোর্টার :: দিরাই থেকে সিলেট যাওয়ার পথে দিরাই- মদনপুর সড়কের গাগলী নামক স্থানে বেহুঁশ হয়ে যান চলন্ত প্রাইভেট গাড়িতে থাকা বেশ কিছু নারী যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। জানাযায়, এক আত্মীয়র মৃত্যুর খবর শুনে দুই দিন পূর্বে দিরাই উপজেলার রাঢ়ইল গ্রামে আসেন ওই যাত্রীরা। তারা সবাই বর্তমানে সিলেটে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি দিরাইর রাঢ়ইল গ্রামে। শনিবার গ্রামের বাড়ি থেকে সিলেটে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন হাইএক্স গাড়িতে থাকা যাত্রীরা। সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালের আবাসিক অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন ৭ নারী ও শিশু। অসুস্থ যাত্রীরা হলেন দিরাই রাঢ়ইল গ্রামের তানিশা বেগম, রহিমা বেগম, মহিমা আক্তার, শেফালি বেগম, সালেহা বেগম, রাইসা আক্তার ও খাদিজা বেগম। তাদের প্রত্যেকেই দুর্বল ও অবচেতন অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে গাড়িতে এসির কৃত্রিম বাতাস ও গাড়ির কেমিক্যাল থেকে বিষক্রিয়া থেকে চেতনা হারিয়ে অসুস্থ হন তারা। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্বাভাবিক হওয়ায় সবাই সিলেটে চলে গেছেন বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯