সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮টি শেভ মেশিন, ৪টি বাল্কহেড জব্দ

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ১১:২৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ১১:২৮:০৭ অপরাহ্ন
যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮টি শেভ মেশিন, ৪টি বাল্কহেড জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কাটার সাথে জড়িত থাকায় এক যুবককে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়া পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের যৌথ অভিযানে ৭ জন আটক, ৮টি শেভ মেশিন ও ৪টি বাল্কহেড জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীর তীর কেটে ঘাগটিয়া গ্রামের চিহ্নিত বালুখেকো চক্র ও এই সিন্ডিকেটের সদস্যরা কোটি কোটি টাকার বালু বিক্রি করছে। শনিবার নদীর তীর কেটে বালু বিক্রি করছে এমন সংবাদ পেয়ে পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের যৌথ অভিযান শুরু হয়। এসময় যাদুকাটা নদীর পাড় কাটার সাথে জড়িত থাকা এবং শেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ আইনে একজনকে ৬ মাসের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, ওসি (তদন্ত) কাওসার আহমেদ, এসআই কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যাদুকাটা নদীর পাড় কেটে বালু বিক্রি চক্রের মূলহোতাদের কোনো ছাড় দেয়া হবে না। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স