সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

কুশিয়ারা নদীতে ভাসছিল নিখোঁজ ক্রিকেটারের লাশ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:৩৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:৩৭:২১ পূর্বাহ্ন
কুশিয়ারা নদীতে ভাসছিল নিখোঁজ ক্রিকেটারের লাশ
সুনামকণ্ঠ ডেস্ক :: মৌলভীবাজারে মনু নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর সাবেক ক্রিকেটার মছব্বির আহমদের (৩৫) লাশ জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। নিহত মছব্বির মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর (কালেঙ্গা) গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার জেলা দলের সাবেক ক্রিকেটার ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ আগস্ট) বিকেলে মছব্বির মিরপুর গ্রামে এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে পালপুর খেয়াঘাটে মাঝি ছাড়া নৌকা চালিয়ে মনু নদী পার হচ্ছিলেন। এক পর্যায়ে হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যান তিনি। এরপর পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয়রা ও স্বজনরা টানা খোঁজ চালিয়েও তাকে পাননি। নিখোঁজের পর মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন বাজারে তার ছবি ও যোগাযোগ নম্বর দিয়ে পোস্টার লাগানো হয়। শুক্রবার (৮ আগস্ট) রাতে জগন্নাথপুর উপজেলার বড় ফেচি এলাকায় কুশিয়ারা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করে জগন্নাথপুর থানা পুলিশ। এএসপি জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে কুশিয়ারায় লাশ পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ