সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তালাশ নিউজ-এর যাত্রা শুরু

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৮:৫৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৮:৫৬:২৬ পূর্বাহ্ন
অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তালাশ নিউজ-এর যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার :: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম দৈনিক তালাশ নিউজ। শনিবার (৯ আগস্ট) রাত ৮টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে ‎সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ‎বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য নাদির আহমেদ, আবুল মনসুর মো. শওকত, মোনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, সাংবাদিক মাহবুবুর রহমান পীর। সাংবাদিক মাসুম হেলাল ও শহীদ নুর আহমদের সঞ্চালনায় ‎বক্তব্য রাখেন সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্র, একে কুদরত পাশা, মো. আমিনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক তালাশ নিউজের স¤পাদক ও প্রকাশক শাহ মোহাম্মদ ইউসুফ হক ফরহাদ, সাংবাদিক হাসান চৌধুরী, জসীম উদ্দীন, সেলিম আহমেদ তালুকদার, মো. ফরিদ মিয়া, আবু হানিফ, ঝুনু চৌধুরী, কে.জি. মানব তালুকদার, সোলেমান কবির, মো. আব্দুল বাছির, সৈয়দ একরাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দৈনিক তালাশ নিউজ যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এই প্রত্যাশা রইল। আপনারা যেহেতু গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ, তাই দায়িত্বশীলতা বজায় রেখে সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরুন। সাংবাদিকরা যদি কখনো সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তার অভাব বোধ করেন, তবে সরাসরি জেলা প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে কেক কেটে দৈনিক তালাশ নিউজ-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ