সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলম বিরতি

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:১০:৪০ পূর্বাহ্ন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলম বিরতি
স্টাফ রিপোর্টার ::
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে কলম বিরতি পালন করেছেন সাংবাদিকরা।
রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলাজুড়ে সুনামগঞ্জ এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এর আগে সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। কলমবিরতি কর্মসূচি পালন উপলক্ষে রবিবার প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান করেন গণমাধ্যমকর্মীরা।
এ সময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন, তুহিন হত্যার নৃশংসতা দেখে আমারা শঙ্কিত, ভীত। এই ভীতিকর পরিবেশ দূর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে নিহত সাংবাদিককের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনূর আহমেদ, সাংবাদিক ঝুনু চৌধুরী, হাসান চৌধুরী, সুলেমান কবীর, ফোয়াদ মনি, রাজু আহমেদ রমজান, শাহ মোহাম্মদ ফরহাদ প্রমুখ।
এদিকে, কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে জেলার বিভিন্ন উপজেলায় কলমবিরতি কর্মসূচি পালন করেন গণমাধ্যমকর্মীরা।
দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহদ চৌধুরী প্রদীপ, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনিসহ সাংবাদিক নেতারা কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা