সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৬:৩১ পূর্বাহ্ন
সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন পাঠানের বিরুদ্ধে সরকারি খাস জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রোববার সকালে ৪২ জন স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয়। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, ৩ বছর আগে সরকারিভাবে সাচনা বাজার ইউনিয়নের নূরপুরের নদী ভাঙন এবং ভূমিহীন ও গৃহহীন ৭৬টি পরিবারকে দুই শতক জায়গাসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়। গুচ্ছ গ্রামের সামনে ২৫ বিঘা সরকারি খাস ভূমি রয়েছে। এই খাস ভূমিতে গুচ্ছগ্রামের লোকজন চলাচল ও শাকসবজি আবাদ করেন। সম্প্রতি সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন পাঠান জায়গাটি জোরপূর্বক দখল করছেন। এতে গ্রামবাসী বাধা দিলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে করে গুচ্ছ গ্রামবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন পাঠান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো খাস জায়গা দখল করিনি। আগের ইউএনও স্যার বলে গিয়েছিলেন যার যার ঘরের সামনের খালি জায়গায় তারা ফসল চাষ করবে। আমিও এব্যাপারে তাদেরকে বলেছি। এখন যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউএনও স্যার তদন্ত করলে তার সত্যতা পাবেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ