সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

প্রতিশ্রুত সেবা দেয়নি হাউসবোট, পরে ১০০ এতিমকে খাওয়ানোর শর্তে মীমাংসা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:২৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:২৯:৪৫ পূর্বাহ্ন
প্রতিশ্রুত সেবা দেয়নি হাউসবোট, পরে ১০০ এতিমকে খাওয়ানোর শর্তে মীমাংসা
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে ঢাকা থেকে বেড়াতে গিয়েছিলেন কয়েকজন পর্যটক। কিন্তু আগে থেকে বুকিং করে গেলেও ‘হাওরের সুলতান-৪’ নামে একটি হাউসবোট তাদের প্রতিশ্রুত সেবা দেয়নি। ঢাকায় ফিরে পর্যটকদের একজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দেন। পরে হাউসবোট কর্তৃপক্ষ এ জন্য দুঃখ প্রকাশ করে এবং ওই পর্যটকের সঙ্গে আলোচনায় বসে। বৈঠকে তিনটি শর্ত হাউসবোটের মালিক মেনে নেওয়ায় অভিযোগ প্রত্যাহার করে নেন ওই পর্যটক। তিনটি শর্ত হচ্ছে দেশের যেকোনো এলাকায় ১০০ জন এতিম শিশুকে একবেলা ভালো খাবার খাওয়াতে হবে; যেকোনো মাধ্যমে হাউসবোট বুকিং দিলে দ্রুততার সঙ্গে ভোক্তাকে সব তথ্য জানাতে হবে এবং পর্যটকদের কাছ থেকে নেওয়া সব ধরনের লেনদেনের ভাউচার দিতে হবে। সেবায় অসন্তুষ্ট হয়ে অভিযোগ করা পর্যটকের নাম মাহবুব আলম (সোহাগ)। তিনি জানান, গত ২২ জুলাই ঢাকা থেকে তিনটি পরিবার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসে। এর ১৫ দিন আগে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ‘হাওরের সুলতান-৪’ হাউসবোট বুকিং করেছিলেন মাহবুব। বুকিংয়ের সময় বোট কর্তৃপক্ষ যেসব সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা দেয়নি বলে অভিযোগে তিনি উল্লেখ করেন। মাহবুব দাবি করেন, তাকে জানানো হয়েছিল, সুনামগঞ্জে পৌর শহরের সাহেববাড়ি ঘাট থেকে বোট ছাড়বে। পরে বোট ছাড়ে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর এলাকা থেকে, যা সুনামগঞ্জ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে অবস্থিত। এ তথ্য তাকে জানানো হয় যাত্রার আগের দিন রাতে। এ ছাড়া, বুকিংয়ের পর বারবার জানতে চাওয়ার পরও বরাদ্দ করা রুমের তথ্য দেওয়া হয়নি। বোটের এক রুমে তিনজন থাকার জন্য টাকা পরিশোধ করলেও দেওয়া হয় এক বেডের রুম, যা ছিল বিব্রতকর। ঢাকায় ফিরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ওই বোট কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দেন মাহবুব আলম। এরপর হাউসবোট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে গত রোববার আলোচনায় বসে। আলোচনায় মাহবুব তিনটি শর্ত দেন। ‘হাওরের সুলতান-৪’ কর্তৃপক্ষ সব শর্ত মেনে নেয় এবং আগামী এক মাসের মধ্যে সুনামগঞ্জের একটি এতিমখানায় ১০০ জন এতিমকে একবেলা ভালো খাবার খাওয়ানোর প্রতিশ্রুতি দেয়। শর্ত পূরণের আশ্বাস পাওয়ার পর অভিযোগটি প্রত্যাহারের আবেদন করেছেন ভুক্তভোগী। ‘হাওরের সুলতান-৪’এর পরিচালক আসিফ আহনাফ জানান, যে এজেন্সির মাধ্যমে হাউসবোট বুকিং করা হয়েছিল, তারা পর্যটকদের সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা ওই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে। ভবিষ্যতে যেন কোনো পর্যটক এমন অভিজ্ঞতার মুখোমুখি না হন, সেই চেষ্টা করব। ভোক্তার দেওয়া তিনটি শর্ত আমরা আন্তরিকভাবে মেনে নিয়েছি এবং প্রতিশ্রুতি অনুযায়ী তা দ্রুত কার্যকর করব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ