সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বিএনপি নেতা ফজলুর রহমান ফ্যাসিবাদের দালালি করছেন : সারজিস আলম

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৩১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:৩১:১৪ পূর্বাহ্ন
বিএনপি নেতা ফজলুর রহমান ফ্যাসিবাদের দালালি করছেন : সারজিস আলম
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই। কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ইনিয়ে-বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করছেন। সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের নিজের ফ্রেমিংয়ে ফেলে ‘বেজন্মা’ বলে গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপি’র ন্যারেটর অ্যান্ড ওরেটর। সোমবার (১১ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস লিখেন, পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা করছেন না ফজলুর রহমান। অভ্যুত্থানকে মেনে নিতে না পারা ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন, ফজলুর রহমানের মতো বিএনপি নেতা গত কয়েক মাস গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব রয়েছেন। যে ভাষা ও বয়ানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন, সে ভাষা ও বয়ান পুরাপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে। সারজিস লিখেন, পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কী না সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। তিনি আরও লিখেন, এসব নেতাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে দেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর