সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

জামালগঞ্জে “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৩৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:৩৯:২৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
জামালগঞ্জ প্রতিনিধি:: জামালগঞ্জে ত্রৈমাসিক “ভাটিবৃন্ত” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের আয়োজনে মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসিন কবিরের সভাপতিত্বে কো-চেয়ারম্যান রেজাউল করিম কাপ্তান ও ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক মো. আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ কিন্ডারগার্টেন শিক্ষিকা মাকসুদা আক্তার রুনি। এসময় উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, গোলাম সাকলায়েন, শামসুজ্জামান, মাহতাব সাবিত, গোলাম নাহিয়ান ধ্রুব প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ভাটিবৃন্ত” কেবল একটি ম্যাগাজিন নয়, এটি তৃণমূলের মানুষ ও মাটির কথা বলার এক প্রাণস্পন্দিত মঞ্চ। এই পত্রিকার পাতায় ধরা পড়বে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও সংগ্রামের কাহিনি। তাঁরা আরও বলেন, নবীন লেখকদের স্বপ্ন ও প্রবীণ সাহিত্যিকদের অভিজ্ঞতা এখানে মিলেমিশে সৃষ্টি করবে এক সমৃদ্ধ সাহিত্যধারা। “ভাটিবৃন্ত” হয়ে উঠবে প্রজন্মের সেতুবন্ধন, যেখানে কলম হবে পরিবর্তনের হাতিয়ার এবং শব্দ হবে সামাজিক জাগরণের প্রেরণা। তাঁদের বিশ্বাস, এই ম্যাগাজিন শুধু জামালগঞ্জ নয়, সুনামগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলো ছড়াবে এবং নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করবে। গুণীজন সম্মাননার অংশ হিসেবে শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য মরহুম গোলাম মর্ত্তুজাকে (মরণোত্তর) সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার