সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জমে উঠেছে বৃক্ষমেলা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৫৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:০২:০৪ পূর্বাহ্ন
জমে উঠেছে বৃক্ষমেলা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা জমে উঠেছে।
সোমবার ছিল মেলার ৫ম দিন। ওইদিন বৃক্ষমেলায় ক্রেতাদের আনাগোনা ছিল বেশ ভাল। বিভিন্ন প্রজাতির গাছের চারা বেচাকেনাও ভাল হয়েছে। কিন্তু বৃহস্পতিবার উদ্বোধনীর দিন থেকে আবহাওয়া খারাপ থাকায় ক্রেতাদের উল্লেখযোগ্য আগমন ছিল না। গতকাল সোমবার দুপুরে বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফল, ফুল, ঔষধি ও বনজ গাছের চারা এবং দুষ্প্রাপ্য গাছের চারা বেচাকেনা হতে দেখা যায়। এ সময় একাধিক নার্সারীর মালিক জানান, তারা সাশ্রয়ী মূল্যে গাছের চারা বিক্রি করছেন। অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন প্রজাতির গাছের চারা তারা মেলায় তোলেছেন। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ফলের গাছের মধ্যে বেচাকেনা চলছে ভিয়েতনাম মাল্টা, চায়না কমলা, থাই জাম্বুরা, রামবুটাম, এভাকাডো, স্বরূপা, থাই পেয়ারা, আমড়া, জলপাই, লিচু, সফেদা, আমলকি, ডালিম, জামরুল, লটকন, নারকেল, কাঁটাল, তেঁতুল, লেবু, আম, জাম, সাগর কলা, সপরি কলা, সুপারি, কামরাঙা, বেল, আতাফল, বরই প্রভৃতি জাতের গাছের চারা। ফুলের গাছের মধ্যে বেচাকেনা হচ্ছে জুঁই, জবা, কামিনী, বেলী, মাধবীলতি, হাসনাহেনা, রঙ্গন, গোলাপ, টগর, অপরাজিতা, মুসুনডা, বাগান বিলাস, জবা, কৃষ্ণচূড়া প্রভৃতি প্রজাতির গাছের চারা। কাঠের গাছের মধ্যে মেহগনি, চাকা রশি, চামল, রেইট্রি, কদম, লম্বু, দেবদারু প্রভৃতি গাছের চারা বিক্রি হচ্ছে। ঔষধি গাছের মধ্যে আমলকি, নিম, হরিতকি, অর্জুন, এলোভেরা, তুলসি, বাসক, লাল চন্দনসহ নানা প্রজাতির গাছের চারা বেচাকেনা হচ্ছে। শোভাবর্ধন গাছের মধ্যে রয়েছে- মানি প্লান্ট, কাঠামুকুট, ক্যাকটাস, মেহেদী, বনসাই, ক্রিসমাস, ঝাঁউ, লাকী বেঙ্গ, অর্কিড প্রভৃতি গাছের চারা। এসব চারাও কম মূল্যে বিক্রি হচ্ছে। বৃক্ষমেলায় গাছের চারা বেচাকেনায় রয়েছে মাটির ও প্লাস্টিকের টব। প্রতিটি মাটির টব সর্বোচ্চ ৩ হাজার টাকা এবং সর্বনি¤œ ২৫০ টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। প্লাস্টিকের টব সর্বোচ্চ ৩ শত টাকা দরে এবং সর্বনি¤œ ৫০ টাকা হিসাবে কেনা যাচ্ছে। গাছের চারা কিনতে আসা শিক্ষিকা শারমিন জাহান বলেন, গত কয়েক দিন যাবত বৃষ্টির জন্য মেলায় আসতে পারিনি। আজ দিন ভাল হওয়ায় গাছের চারা কিনতে এসেছি। টগর, ক্যাকটাস, নিম ও অর্কিড কিনেছি। দাম কমই আছে। মেলায় আসা অপর ক্রেতা সজল ইরফান বলেন, আমি কিনতে এসেছি ঔষধি গাছ। আমলকি, নিম, অর্জুন, এলোভেরার গাছের চারা কিনেছি। দাম সাশ্রয়ী। আরএইচএম নার্সারীর স্বত্বাধিকারী মিঠু রায় বলেন, মেলা উদ্বোধনের গত ৫ দিন আবহাওয়া খারাপ থাকার কারণে উল্লেখযোগ্য পরিমাণে বেচাকেনা হয়নি। তবুও ক্রেতাদের আনাগোনা ছিল বেশ ভাল। আমার নার্সারীতে বিভিন্ন প্রজাতির গাছ ও দুষ্প্রাপ্য গাছের চারা বেচাকেনা হচ্ছে। সাশ্রয়ী মূল্যে মাটির ও প্লাস্টিকের টব বিক্রি করছি। এ সময় সুনামগঞ্জের রেঞ্জ অফিসার সাদ-উদ্দিন আহমেদ জানান, এবার বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় ১২ জন নার্সারী মালিকের ৩০টি স্টল রয়েছে। এসব স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বেচাকেনা চলছে। আগামী ১৩ আগস্ট বুধবার পর্যন্ত এই মেলা চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ