সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দিরাইয়ে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি ‘হত্যা’

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৬:১৯ অপরাহ্ন
দিরাইয়ে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি ‘হত্যা’
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে সোমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। দিরাই পৌরশহরের চন্ডিপুর গ্রামে মঙ্গলবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে। সোমা আক্তার ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে কয়েস মিয়ার স্ত্রী। এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে সোমা আক্তারকে তার স্বামী দিরাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিরাই হাসপাতালের চিকিৎসক পিন্টু রঞ্জন দাস জানান, বেলা ১টার দিকে সোমাকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে, গৃহবধূর সোমার মৃত্যু স্বাভাবিক না রহস্যজনক এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সোমার বোন সাবিনা আক্তার বলেন, আমার বোনকে তার স্বামী ও আত্মীয়রা পরিকল্পিতভাবে খুন করেছে। সোমার পাশের বাড়ি আমার বিয়ে হলেও সোমার বিষয়ে তার স্বামী বা আত্মীয়রা আমাকে কিছু জানায়নি। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, অন্যের কাছ থেকে খবর পেয়ে আমি সোমার বাড়িতে গেলে তার স্বামী ও আত্মীয়রা প্রথমে আমাকে তাদের বাড়িতে ঢুকতে দেয় নি। আমাকে দেখে তড়িঘড়ি সোমাকে নিয়ে হাসপাতাল চলে যায়। হাসপাতালের ডাক্তার সোমাকে মৃত ঘোষণা করলে স্বামী কয়েস পালিয়ে যায়। আমি ঘাতকদের ফাঁসি চাই। দিরাই থানার ওসি তদন্ত উত্তম দাস বলেন, খবর পেয়ে পুলিশ দিরাই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স