সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী

রঙ্গারচর হরিণাপাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৫১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৫১:১৪ অপরাহ্ন
রঙ্গারচর হরিণাপাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর হরিণাপাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ মতিবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গফুর খান। সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আরিফুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম। সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোছা. জহুরা পারভীন প্রমুখ। সভায় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যদি নিয়মিত স্কুলে আসে না, কিংবা পাঠে মনোযোগী হয় না কিংবা বাড়িতে নিয়মিত পড়াশোনা করেনা সে দায়ভার কে নেবে। অবশ্যই অবশ্যই অভিভাবকদেরকে নিতে হবে। এ জন্য অভিভাবকদের নিয়ে আমরা মতবিনিময় সভার আয়োজন করেছি। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অবশ্যই অভিভাবকদেরকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে কিনা, স্কুলে নিয়মিত যায় আসে কিনা সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। আগামী এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা যাতে উত্তীর্ণ হতে পারে, ভালো রেজাল্ট করতে পারে সেই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর