সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

রঙ্গারচর হরিণাপাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৫১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৫১:১৪ অপরাহ্ন
রঙ্গারচর হরিণাপাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর হরিণাপাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ মতিবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গফুর খান। সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আরিফুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম। সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোছা. জহুরা পারভীন প্রমুখ। সভায় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যদি নিয়মিত স্কুলে আসে না, কিংবা পাঠে মনোযোগী হয় না কিংবা বাড়িতে নিয়মিত পড়াশোনা করেনা সে দায়ভার কে নেবে। অবশ্যই অবশ্যই অভিভাবকদেরকে নিতে হবে। এ জন্য অভিভাবকদের নিয়ে আমরা মতবিনিময় সভার আয়োজন করেছি। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অবশ্যই অভিভাবকদেরকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে কিনা, স্কুলে নিয়মিত যায় আসে কিনা সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। আগামী এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা যাতে উত্তীর্ণ হতে পারে, ভালো রেজাল্ট করতে পারে সেই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল