সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
যুব দিবস পালিত

যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৩:৫২ অপরাহ্ন
যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ওইদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে যুব র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি বলেন, আমরা যদি প্রযুক্তি নির্ভর যুগে দক্ষতাকে সমন্বয় করতে না পারি, তবে শ্রম বাজারে আমাদের মূল্যায়ন কমে যাবে। তাই সেটা চিন্তা করে নিজেকে প্রযুক্তি নির্ভর করে তোলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন, এতে আরও বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে। তাই প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে যুবকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যুবশক্তিকে স¤পদে পরিণত করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, মোবাইল মেরামত ও ক¤িপউটার প্রশিক্ষণ প্রদান করে আসছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা জহুর আলী, এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমদ শিহাব, জুলাই মঞ্চ আহ্বায়ক এমএ বারী সিদ্দিকী, ইংলিশ কাউন্সিলের বাংলাদেশ পরিচালক নুর উদ্দিন, সফল প্রশিক্ষণার্থী তাসলিমা আক্তার, জেলা যুব প্রতিনিধি শাহ আলম। আলোচনা সভা শেষে সনদপত্র, যুব ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। অপরদিকে, ওইদিন শহরের নবীনগর এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। বিকাল ৩ টায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের বিভিন্ন কর্মসূচির সার্বিক ব্যবস্থপনায় ছিলেন জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক জাফর ইকবাল চৌধুরী। সহযোগিতায় ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আইনুল ইসলাম ভুইয়া। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা যুব উন্নয়নের ক¤িপউটার প্রশিক্ষক আলমগীর কবির। অনুষ্ঠান উপস্থাপনা করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী লাভলী সরকার লাবণ্য ও যুব আহ্বায়ক স্বর্ণালী আক্তার রিমা। এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (মৎস্য) আবু সাইদ শেখ, মার্কেটিং অফিসার সাজিদুর রহমানসহ যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী, সফল প্রশিক্ষণার্থী, অভিভাবক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন