সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

দোয়ারাবাজারে কালভার্ট ভেঙে ৮ হাজার মানুষের দুর্ভোগ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:০৭:১০ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে কালভার্ট ভেঙে ৮ হাজার মানুষের দুর্ভোগ
আশিস রহমান ::
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি কালভার্ট ভেঙে পড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত আট হাজার মানুষ। বিশেষ করে তিনটি স্কুল, একটি মাদ্রাসা ও একটি নুরানি মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন প্রতিদিন।
বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাইস্কুল, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয়, চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও দারুল কোরআন নুরানি মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের প্রধান সড়কের মাঝখানে অবস্থিত কালভার্টটি গত বছর আগস্ট মাসের দিকে ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এরপর থেকে বক্তারপুর, বাঘমারা, বহরগাঁও, কান্দাগাঁও ও পূর্ব দিঘির পাড়সহ আশপাশের গ্রামগুলোর মানুষ লিয়াকতগঞ্জ বাংলাবাজারে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়রা জানান, বক্তারপুর উত্তরপাড়া থেকে ক্যাপ্টেন হেলাল খসরু হাইস্কুল পর্যন্ত যেতে হলে নদীর পূর্ব পাড়ে দেড় কিলোমিটার এবং বক্তারপুর প্রাথমিক বিদ্যালয় থেকে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে যেতে খেয়াঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা অতিক্রম করতে হয়। বর্ষাকালে এসব কাঁচা রাস্তা কাদায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর সঙ্গে প্রায় এক বছর ধরে যুক্ত হয়েছে ভাঙা কালভার্টের সমস্যা।

কলেজ শিক্ষার্থী মোস্তাক আহমেদ ফাহাদ বলেন, কালভার্ট ভাঙার পর বাধ্য হয়ে জমির আইল ধরে চলাচল করতে হয়। এই পথে সাইকেলও চালানো যায় না।
লিয়াকতগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. হারিছ আলী বলেন, জনপ্রতিনিধিরা কেবল আশ্বাস দিয়ে যাচ্ছেন। দুই যুগ ধরে রাস্তা উন্নয়নের কথা শুনছি, বাস্তবে কিছুই হয়নি। এরমধ্যে কালভার্টটিও ভেঙে পড়েছে। মেরামত হচ্ছেনা। শিক্ষার্থী ও কৃষকদের কষ্ট বেড়েই চলেছে।

মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাইস্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমদ বলেন, ভাঙা কালভার্টের কারণে অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে আসে, কেউ কেউ আসতেই পারে না। এটি দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন।
স্থানীয় ইউপি সদস্য ওমর গণি বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ার পর আমি ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদে এখন কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আসলে কালভার্ট মেরামত করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইয়ো) লুৎফুর রহমান বলেন, বক্তারপুরের ভাঙা কালভার্টের বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আমাদেরকে জানিয়েছে। আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নিয়ে সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন