সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিগঞ্জে যুবদল নেতা হত্যা : ঢাকা থেকে আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৭:২৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৭:২৭:২৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে যুবদল নেতা হত্যা : ঢাকা থেকে আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবদল নেতা নজরুল ইসলামকে হত্যা মামলার অন্যতম আসামি তাজ উদ্দিনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে থেকে তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গত ১৫ জুন সকালে শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে প্রতিবেশীর সীমানা নিয়ে বিরোধের জেরে বিবাদীরা নজরুল ইসলামকে পথে আটকায়। তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‌্যাব-৯ ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে গত ১২ আগস্ট দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে থেকে তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাজ উদ্দিন (৩৮) জামলাবাজ গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী