সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

অসহায় এক পিতার আর্তনাদ “আমার সন্তানটাকে বাঁচান”

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৭:৩১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৭:৩৯:৪৫ পূর্বাহ্ন
অসহায় এক পিতার আর্তনাদ “আমার সন্তানটাকে বাঁচান”
“আমি আগেই দুই ছেলেকে হারিয়েছি, আর পারবো না হারাতেদয়া করে কেউ আমার শেষ ছেলেটাকে বাঁচিয়ে দিন।”
মো. বায়েজীদ বিন ওয়াহিদ ::
সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালের শিশু ওয়ার্ডের এক কোণে শুয়ে আছে মাত্র ছয় মাস বয়সী একটি শিশু। সাদা বিছানায় অসহায়ভাবে শুয়ে থাকা এই শিশুটি হয়তো বুঝতেই পারছে না, জীবন তার সাথে কত বড় নিষ্ঠুর খেলা খেলছে। মাথা অস্বাভাবিক বড় হয়ে গেছে। প্রতিটি শ্বাসে যেন লড়ছে মৃত্যুর সঙ্গে।

শিশুটি জামালগঞ্জ উপজেলার হরিহরপুর গ্রামের অসহায় দর্জি পিতা লিটন সূত্রধরের একমাত্র সন্তান। এই শিশুটি অসহায় লিটন সূত্রধরের শেষ আশা, শেষ স্বপ্ন, শেষ অবলম্বন।
২০২২ সালের শেষ দিকে বিয়ে করেন লিটন সূত্রধর। বিয়ের প্রায় ২ বছর পর প্রথম সন্তান পৃথিবীতে আসার খবরে আনন্দে দিন কাটছে লিটন দম্পতির। একসাথে জমজ ৩ ছেলে সন্তান হওয়ার খবরে লিটন দম্পতির পরিবারে খুশির আমেজ দ্বিগুণ হয়েছে। আনন্দ যেন আর ফুরায় না। সময় ঘনিয়ে কাঙ্খিত সময়ে ৩ ছেলে জমজ সন্তান জন্ম দিলেন লিটনের স্ত্রী। বাবা-মায়ের জীবনে সেটি ছিল আশীর্বাদের মতো আনন্দঘন মুহূর্ত। কিন্তু জন্মের পরপরই সন্তানদের শারীরিক অসুস্থতায় সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। মুহূর্তেই সকল আশা আর স্বপ্ন ভেঙে যায় লিটন দম্পতির। শুরু হলো সন্তান বাঁচানোর এক কঠিন যুদ্ধ। জন্মের মাত্র এক সপ্তাহের মাথায় একে একে দুই সন্তানকে হারাতে হয় এই দম্পতিকে। তখন মৃত্যুর আগে ওই দুই সন্তানকে বাঁচাতে সহায় সম্বল সব বিক্রি ও ধারদেনা করে প্রায় ২ লাখ টাকা খরচ করেন লিটন দম্পতি। কিন্তু তবুও বাঁচাতে পারেননি তাদের। শোক আর অশ্রু নিয়ে কোনোরকমে আগলে রেখেছিলেন শেষ অবলম্বনটিকে।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ছয় মাস বয়সী শেষ সন্তানটিও এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর মাথায় পানি জমেছে। দিন-দিন মাথা বড় হচ্ছে। যাকে হাইড্রোসেফালাস রোগ বলে। যা দ্রুত অস্ত্রোপচার না করলে তার জীবন রক্ষা অসম্ভব হয়ে পড়বে। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ১ লাখ টাকা। কিন্তু দিন আনা-দিন খাওয়া দর্জি পিতা লিটনের পক্ষে এ টাকা জোগাড় করা স্বপ্নেরও বাইরে। কারণ মৃত যাওয়া দুই সন্তানের চিকিৎসা ব্যায়ে আগেই সব খরচ করে নিঃস্ব হয়েছে লিটন দম্পতি।
চোখ ভরা পানি আর কাঁপা কণ্ঠে লিটন সূত্রধর বলেন, “আমি আগেই দুই ছেলেকে হারিয়েছি, আর পারবো না হারাতে। দয়া করে কেউ আমার শেষ ছেলেটাকে বাঁচিয়ে দিন।” এখন সমাজের মানবিক মানুষের সাহায্যের হাতই হতে পারে আমার ছেলের জীবন বাঁচানোর একমাত্র ভরসা। একটু সহানুভূতি, সামান্য সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে একটি মায়ের মুখের হাসি, একটি পিতার বেঁচে থাকার আশা।
সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ: লিটন সূত্রধর - মোবাইল নম্বর - ০১৭৭৪২৫২৪০৯ বর্তমান অবস্থান: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু