সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

একটি বারের মতো পরীক্ষামূলকভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ী করুন : চরমোনাই পীর

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:০৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১৬:২৯ পূর্বাহ্ন
একটি বারের মতো পরীক্ষামূলকভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ী করুন : চরমোনাই পীর
ধর্মপাশা প্রতিনিধি ::
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর (শায়েখে চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগের লিডারকে আপনারা প্রশ্ন করবেন বিএনপি ও আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বিএনপি ও আওয়ামী লীগ শব্দের অর্থ কি? জিয়াউর রহমান সাবের আদর্শ কি ছিল? আওয়ামী লীগ শব্দটা আরবী, ফার্সি না বাংলা। বিশ্বাস করুন বিএনপি ও আওয়ামী লীগের অনেক নেতারাই তা বলতে পারবেন না। বিএনপি,আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতীক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, লাঙ্গল, ধানের শীষ ও নৌকা গরীবদের প্রতীক। কিন্তু যারা নির্বাচন করেন তারা একজনও গরীব না। তারা এগুলোর ধারে কাছেও যান না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক যারা নির্বাচন করে তারাও চালাতে পারেন, যারা নির্বাচন করেন না, তারাও চালাতে পারেন। ধনী-গরীব সবারই এটা প্রয়োজন। কারেন্ট ফেল মারতে পারে কিন্তু হাতপাখা ফেল মারতে পারে না। হাতপাখার বিজয় হলে জাতির বিজয় হবে।
তিনি একটি বারের মতো পরীক্ষামূলকভাবে ইসলামী আন্দোলনকে বিজয় করার আহ্বান জানান। তিনি আরও বলেন, যারা বেকুব, মাথায় ঘিলু নাই, তারা নৌকা, ধানের শীষ ও লাঙ্গলে ভোট দিতে পারে। কিন্তু যাদের চোখ আছে, জ্ঞান আছে তারা কখনো তাদেরকে ভোট দিতে পারে না। বুধবার বিকেল চারটায় ধর্মপাশা উপজেলা সদরের বিজয় ২৪চত্বরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ, সংখানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রদান, ধর্মপাশা উপজেলার অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ, হাওর উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার ও ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথাগুলো বলেন। ওইদিন বেলা দুইটার দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখা এই আয়োজন করে।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা মুখলেছুর রহমানের সঞ্চালনে ও সহ সভাপতি মুফতি জোবায়ের আলম এবং সাধারণ সম্পাদক মাওলানা সামছুদ্দিনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জিলাই মিয়া জিলানী, ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শেখ রফিকুল ইসলাম হাদী, ইসলামী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধর্মপাশা উপজেলা শাখার আমির বোরহান উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী