সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, রেজিস্ট্রেশন শুরু ১৫ আগস্ট

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১৭:৪২ পূর্বাহ্ন
শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, রেজিস্ট্রেশন শুরু ১৫ আগস্ট
সুনামকণ্ঠ ডেস্ক :: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের এক সময়ের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানটির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। অনুষ্ঠানটি শুধু শিশু কিশোরদের অনুপ্রাণিত করেনি, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে। দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠানটি আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বিটিভি। জানা গেছে, ১৫ আগস্ট থেকে অনলাইনে নতুন কুঁড়ির রেজিস্ট্রেশন শুরু হবে। পুরো দেশকে ২০ অঞ্চলে ভাগ করে বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা যাবে মূল প্রতিযোগিতায়। একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা ইত্যাদি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক শাখার প্রতিযোগীদের বয়সসীমা ৬ থেকে ১০ এবং খ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর। বলে রাখা যায়, মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় রিয়েলিটি শো নতুন কুঁড়ি। এরপর ২০০৬ সাল পর্যন্ত এই অনুষ্ঠানের সম্প্রচার চলে। সে সময় এই অনুষ্ঠানের তুমুল জনপ্রিয়তা ছিল। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার প্রদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ প্রতিভা খুঁজে বের করেছে এই অনুষ্ঠান। ২০০৬ সালে বিটিভির আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দেশব্যাপী অডিশন, সরাসরি সম্প্রচার ও বিচার প্রক্রিয়া টিকিয়ে রাখা সময়ের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ হয়ে ওঠে। ২০২০ সালে অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনার খবর প্রকাশিত হলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠানটির প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বাসে ভাসছে দর্শকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান