সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:২৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:২৩:৩৯ পূর্বাহ্ন
সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে ‘পাওনা টাকা নিয়ে’ বিরোধের জেরে আজাদুর রহমান (২৫) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় মো. বদরুল (২০) নামের আরেক যুবক আহত হয়েছেন। গত মঙ্গলবার সিলেট সদর উপজেলার খাদিম জাতীয় উদ্যান-সংলগ্ন বড়গুল চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আজাদুর ও বদরুল গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের বাসিন্দা। আজাদুর শ্রমিক ও বদরুল পেশায় ট্রলিচালক। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ছুরিকাহত অবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজাদুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বদরুল সেখানে চিকিৎসাধীন আছেন। আজাদুরের ছোট ভাই সৈয়দুল আলম খালেদের অভিযোগ, একই গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন ওই দুজনকে ছুরিকাঘাত করেছেন। দেলোয়ার ওইদিন বিকেলে তার ভাইকে মুঠোফোন খাদিম উদ্যানের দিকে ডেকে নেন। এরপর তাকে ছুরিকাঘাত করা হয়। আজাদুরের কাছে দুই হাজার টাকা পাওয়ার দাবি করে আসছিলেন দেলোয়ার। বিষয়টি তাকে (সৈয়দুল) ও তাদের মাকে জানিয়েছিলেন দেলোয়ার। তারা টাকা পরিশোধের আশ্বাসও দিয়েছিলেন। সেই টাকার জন্যই আজাদুরের জীবন কেড়ে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক আছেন। সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকার জেরে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ