সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম সুরের মূর্ছনায় সুন্দরমের ২৫ বছর পূর্তি উদযাপন ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা
জেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

হাওরাঞ্চলের পরিবেশ সুরক্ষায় কোনো আপস করা হবে না : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:২৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৩৩:০৪ পূর্বাহ্ন
হাওরাঞ্চলের পরিবেশ সুরক্ষায় কোনো আপস করা হবে না : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। এটি শুধু আমাদের সম্পদ নয়, এটি জাতীয় সম্পদ। এই অঞ্চলের পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। সবাইকে ইসিএ ব্যবস্থাপনার নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সুনামগঞ্জ জেলা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। সভায় পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান, হাউস বোট ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, জলের গান হাউসবোটের স্বত্বাধিকারী শ্রাবণ আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, সাংবাদিক তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ