সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৯:০৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৯:০৩:০৪ পূর্বাহ্ন
দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
দিরাই সংবাদদাতা :: দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের একটি গ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউনিয়নের কার্তিকপুর (শান্তিপুর) গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, শিশুটি তার সহপাঠীর সাথে পাশের বাড়িতে খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয়। ভিকটিমের চাচি জানান, শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। তখন আমরা তাকে দিরাই হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের চিকিৎসক মণি রানী দাসের পরামর্শে সুনামগঞ্জ সদর হাসপাতালে যাই। ভিকটিমের অবস্থা গুরুতর হওয়ায় তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আমরা এখন সিলেটের উদ্দেশ্যে গাড়িতে আছি। তিনি অভিযোগ করে বলেন, বখাটে এমরান মিয়া তার বোনের বাড়ি বেড়াতে এসেছিল। তখন সে আমাদের মেয়েটির সর্বনাশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার