সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

নির্বাচনের পর সরকারে থাকার কোনো ইচ্ছা নেই : প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন
নির্বাচনের পর সরকারে থাকার কোনো ইচ্ছা নেই : প্রধান উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গণ-অভ্যুত্থানকালীন হত্যাকা-ের বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আগের সমস্যাগুলো আবার ফিরে আসবে। নির্বাচনের পর সরকারে থাকার কোনো ইচ্ছা তার নেই বলেও তিনি জানান। গত বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেলনিউজএশিয়া (সিএনএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইউনূস বলেন, একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে সরকার আন্তরিক। দায়িত্ব নেওয়ার পর নির্ধারিত লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছেন বলেও জানান তিনি। তবে নির্বাচনের পর সরকারে থাকার কোনো ইচ্ছা তার নেই। সিএনএ: প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক বছর পাঁচ দিন পেরিয়েছে। শুরুতে চারটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সেগুলো কতটা পূরণ হয়েছে? ইউনূস: আমরা এগোচ্ছি। এটি কখনোই পুরোপুরি শেষ হওয়ার নয়, তবে লক্ষ্যের দিকে এগোচ্ছি। সংস্কার ছিল আমাদের প্রধান লক্ষ্য। আগের রাজনৈতিক ও নির্বাচনব্যবস্থা জালিয়াতি ও অপব্যবহারে ভরা ছিল, যা একটি ফ্যাসিবাদী সরকার গঠনে সহায়ক হয়েছিল। ওই সরকার দেশের অর্থনীতি ও সমাজকে ধ্বংস করেছে। ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি পেয়েছি আমরা। সিএনএ: গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা পূরণে সংস্কার, বিচার ও নির্বাচন নিশ্চিত করার কথা বলেছিলেন। কোনটি আগে-নির্বাচন নাকি সংস্কার? ইউনূস: সংস্কার ও বিচার ছাড়া শুধু নির্বাচন করলে সবকিছু আগের মতোই হবে। নির্বাচিতরা ক্ষমতায় গেলে সংস্কারের প্রক্রিয়া থেমে যাবে। তখন পুরোনো সমস্যাই ফিরে আসবে। সিএনএ: আপনি আগের সরকারকে ফ্যাসিবাদী বলেছেন। কেন? ইউনূস: এটি আইনের শাসন প্রতিষ্ঠা করেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ‘দানব’ বলেছি। এর চেয়েও কঠিন শব্দ থাকলে ব্যবহার করতাম। তিনি সরাসরি মানুষের রক্ত ঝরিয়েছেন। সিএনএ: শেখ হাসিনার প্রত্যাবাসনে ভারতের ভূমিকা নিয়ে আপনার মতামত? ইউনূস: আমরা ভারতের সঙ্গে লড়াই করছি না। তবে হাসিনা যেন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে নজরদারি চেয়েছি। তার অনুসারীরা আগে যেমন দেশকে অস্থির করেছিল, তা যেন আবার না ঘটে। সিএনএ: ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা? ইউনূস: পাকিস্তান ও চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। ভারতের সাথেও সুসম্পর্ক চাই। আমরা বলিনি যে সম্পর্ক খারাপ করতে চাই। নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে নিয়ে একটি অর্থনৈতিক অঞ্চল গঠন করা যেতে পারে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আমরা একসাথে এগোতে পারি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প