সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৩৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৪১:৩৭ পূর্বাহ্ন
দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই
তানভীর আহমেদ ::
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকার ইতিমধ্যে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। সেনাবাহিনীর সদস্য সংখ্যা, পুলিশের বিন্যাসসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা-ঘোষিত সময়েই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন স¤পন্ন করতে পারব। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে, আগামীতেও হবে। ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি স¤পন্ন করেছে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমাদের হাতে সময় কম, আমরা আর অল্প কিছুদিন দায়িত্বে আছি। সময় পেলে আরও অনেক কাজ করার সুযোগ থাকত। শিগগিরই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা ইউএনও মেহেদী হাসান মানিক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ