সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৫৭:৪৬ পূর্বাহ্ন
ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা
স্টাফ রিপোর্টার ::
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাওয়ে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি আয়োজনে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোনো আশঙ্কা নেই। আশা করি ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশ নির্বাচন স¤পন্ন হবে। তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে আমাদের দায়িত্ব হস্তান্তর করে আমরা আমাদের পুরনো ঠিকানায় চলে যাব।
গাজীপুরে সাংবাদিক হত্যা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধ। সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগামী দিনেও যেকোনো অপরাধ ও মবের বিরুদ্ধে জিরো টলারেন্স অনুসরণ করছি।
উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সাম্প্রদায়িকতা ক্যান্সারের মতো কাজ করে। এর থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ সকলের। সত্যতা ধর্মপরায়ণতা একটা জাতিকে আকাশে তুলে রাখে। ধর্ম ছেড়ে দিলে পাতালে চলে যাবেন। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। পরে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে তিনি শ্রীশ্রী অদ্বৈতচার্য্য মন্দির কমপ্লেক্স নির্মাণকাজ পরিদর্শন করেন। কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হবে ২৫ কোটি টাকা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সুবিমল চক্রবর্তী চন্দন, শ্রীশ্রী অদ্বৈত মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়, কলিঙ্গ রাজ চৌধুরী, রঞ্জন তালুকদার, মনোলাল রায়, রতন গাঙ্গুলি, মনিন্দ্র রায়, অশোক রঞ্জন তালুকদার, নবকৃষ্ণ রায়, সুভাষ পুরকায়স্থ, দেবরাজ দেবল, সুধাংশু কুমার দে, সজীব বণিক, রনজিত সূত্রধর, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কেশব রঞ্জন দেব, বিভাস দে, গণেশ তালুকদার, গৌরাঙ্গ দেবনাথ, রাজন তালুকদার, রমেন্দ্র দাশ রানু, রঞ্জু পাল, মাধব রায়, নিপু তালুকদার, অ্যাড. দীপঙ্কর বণিক সুজিত, শেখর রায়, কবিন্দ্র দাশ, কিংকর ঘোষ চৌধুরী, নিতাই রায়, সুনীল রায়, মোহন লাল রায় প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স