সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:০৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:০৫:৩৫ পূর্বাহ্ন
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর আলী (৪২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবদুল মতিন বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী। অপরজন আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রূপনগর গ্রামের আব্দুল মান্নানের পুত্র। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর মাঠে জিরাগাঁও ও রূপনগর গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলায় গোল দেয়াকে কেন্দ্র উভয়পক্ষের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় রূপনগরের আকবর আলী ও জিরাগাঁওয়ের আব্দুল মতিনের লোকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই জন মারা গেছেন বলে জানিয়েছেন তিনি। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর মাঠে ফুটবল খেলা চলাকালে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে বাগবিতণ্ডা হয়। খেলা শেষে ক্ষিপ্ত আব্দুল মতিন বিষয়টি জানতে আকবরের বাড়িতে গেলে সেখানে তার ওপর আকবরপক্ষের লোকজন হামলা চালায়। তাদের বেধড়ক মারপিটে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। পরে মতিনপক্ষের লোকজন পশ্চিম বাংলাবাজারে অবস্থানরত আকবর আলী ও তার সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত আকবর আলীকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকারিয়া নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ