সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১৪:৫৫ পূর্বাহ্ন
শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার পুরাতন কর্ণগাও গ্রামে একজন প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্নের জন্য সহায়তা প্রদান করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা টিম। আর্থিক দুরবস্থার কারণে পরিবারের পক্ষে শ্রাদ্ধ অনুষ্ঠান স¤পন্ন করা সম্ভব হচ্ছিল না। ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মোট ১৩,৮০০ টাকা সংগ্রহ করে শুক্রবার (১৫ আগস্ট) সরাসরি পরিবারের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য - এই বিশ্বাস থেকেই আমরা সবাই একত্রিত হয়েছি। প্রয়াতের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু, সৌরভ ঘোষ সাগর, টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ, সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ, টুটুল দাস টিটু, সদস্য লিকসন বর্মণ, সাগর দাস নীল, সুব্রত বর্মণ, নিরঞ্জন চন্দ্র দে, অনুকূল বর্মণ, লোকেশ তালুকদার, সজল বিশ্বাস, স্বপ্নীল চৌধুরী, বিশ্বজিৎ রায় প্রমুখ। সহায়তা গ্রহণকারী পরিবার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্থ তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান স¤পন্ন করতে বড় সহায়তা হবে। উল্লেখ্য, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিভিন্ন সময়ে চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, ত্রাণ বিতরণ ও সামাজিক সেবামূলক কর্মকা- পরিচালনা করে থাকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ